১৯৯৬ সালে ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন গোড়ান এলাকায় শান্তিপুর কলেজ স্থাপিত হয়। পরবর্তিতে কলেজটি হেদায়েত রাশিদা মেমোরিয়াল ডিগ্রি কলেজ নামে রূপান্তর করা হয়। বর্তমানে কলেজটি খিলগাঁও এর তিলপাপাড়ায় অবস্থান করছে। আমাকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক এই স্বনামধন্য প্রতিষ্ঠানে সভাপতি মনোনীত করায় আমি আনন্দিত। বিগত বছরগুলোতে পাবলিক পরীক্ষায় প্রায় শতভাগ পাসের হার অর্জন এবং সার্বিক নিয়ম-শৃঙ্খলা ও কলেজের সুশৃঙ্খল একাডেমিক পরিবেশ অত্যন্ত সন্তোষজনক। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা বর্তমানে কলেজটি একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এলাকাবাসীর ও গভর্নিং বডির সার্বিক সহযোগিতার মাধ্যমে হেদায়েত রাশিদা মেমোরিয়াল ডিগ্রি কলেজকে ঢাকা শহরের মধ্যে অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।
ড. মো. আবুল কালাম সরকার
সভাপতি, গভর্নিং বডি
হেদায়েত রাশিদা মেমোরিয়াল ডিগ্রি কলেজ
খিলগাঁও ঢাকা-১২১৯
ও
অধ্যাপক ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
