জরুরী ঘোষণা :
  • যোগাযোগ :
  • ০১৩০৯১০৮৩৮৬
  • ই-মেইল :
  • hrmemorialcollege@gmail.com
  • লোকেশন
  • তিলপাপাড়া,খিলগাঁও
  • অধ্যক্ষের বাণী

    সম্মানিত অভিভাবক ও স্নেহভাজন শিক্ষার্থীবৃন্দ সালাম ও শুভেচ্ছা নিবেন। মেধা ও প্রতিভা নিয়ে পৃথিবীতে কেউ জন্মায় না। প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে হয়। জন্ম নিলেই মানুষ মানুষ হয় না, মনুষ্যত্ব দিয়ে তাকে মানুষ বানাতে হয়। পিতামাতা হলো সন্তানদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম অধ্যাপক এবং পরিবারই হল সবচেয়ে বড় বিদ্যাপীঠ। শিক্ষা প্রতিষ্ঠান হল মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান। সেই বিকাশের অন্যতম কারিগর হল শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান বিজ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে। আর মেধার সম্প্রসারণ ঘটাতে পারলেই জাগরণ ঘটে একটি জাতির। একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে জাতিকে গড়ে তুলতে হবে শিক্ষিত করে। সময়ের বিবর্তনের সাথে সাথে পরিবর্তন ঘটেছে শিক্ষাক্ষেত্রেও। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের ফলে প্রযুক্তি আজ আকাশছোঁয়া। একবিংশ শতাব্দীর বড় চ্যালেঞ্জ হচ্ছে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধি গড়ে তোলা। এরই আলোকে বর্তমান সরকারের ডিজিটাল স্বপ্ন বাস্তবায়নে খিলগাঁও ঢাকা এর ঐতিহ্যবাহী হেদায়েত রাশিদা মেমোরিয়াল ডিগ্রি কলেজ পরিবারও বদ্ধপরিকর।

    শিক্ষা মানুষের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করে। এই শিক্ষার আলো ছড়াতেই ১৯৯৬ সাল থেকে আমাদের এই কলেজের পথ চলা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলায় আমাদের প্রধান লক্ষ্য। হেদায়েত রাশিদা মেমোরিয়াল ডিগ্রি কলেজ আধুনিক যুগের যুগোপযোগী প্রতিষ্ঠান। এখানে অভিজ্ঞ ও সৃজনশীল পদ্ধতিতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী পাঠদানে নিয়োজিত আছে। এছাড়াও খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা অব্যাহত রয়েছে। পরিবেশগত শৃঙ্খলা নিশ্চিত করণে আমরা অত্যন্ত সচেতন।

    আমি অত্র প্রতিষ্ঠানের সাফল্য ও মান সম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণে সরকারের পাশাপাশি উন্নয়নের অগ্রযাত্রার ধারাবাহিকতায় আপামর জনসাধারণ ও সাবেক শিক্ষার্থীদের সার্বিক সাহায্য ও সহযোগিতা কামনা করছি। এ কলেজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, মহান আল্লাহ'র কাছে এই কামনা করছি।


    মোঃ সাহিদুজ্জামান
    অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
    হেদায়েত রাশিদা মেমোরিয়াল ডিগ্রি কলেজ
    খিলগাঁও ঢাকা-১২১৯।