তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সুনাগারিক গড়ার অঙ্গীকার নিয়ে মাটি ও মানুষের নেতা, আমাদের অহংকার, ঢাকা-৯ আসনের মাননীয় সংসদ সদস্য, IPU এর সাবেক সফল সভাপতি, রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক পদক প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব জনাব সাবের হোসেন চৌধুরী তাঁর নির্বাচনি এলাকা ঢাকা মহানগরীর খিলগাঁওস্থ শান্তিপুরে ১৯৯৬ সালে শান্তিপুর কলেজটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তার বাবা মায়ের নামে হেদায়েত রাশিদা মেমোরিয়াল ডিগ্রি কলেজ নামে নামকরণ করেন।
নাম : হেদায়েত রাশিদা মেমোরিয়াল ডিগ্রি কলেজ
( Hedayet Rashida Memorial Degree College)
সংক্ষিপ্ত নাম : এইচআরএমডিসি (HRMDC)।
নীতিবাক্য : জ্ঞান অর্জন হোক জীবনের লক্ষ্য।
ধরণ : বেসরকারী (এমপিও ভুক্ত) কলেজ।
স্থাপিত : ১৯৯৬।
প্রতিষ্ঠাতা : জনাব সাবের হোসেন চৌধুরী।
সভাপতি : অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার
অধ্যক্ষ : মোঃ সাহিদুজ্জামান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
আজীবন দাতা সদস্য : ১। জনাব রেহেনা হোসেন চৌধুরী ২। জনাব হামদান হোসেন চৌধুরী ৩। জনাব রাইমা চৌধুরী
ব্যবস্থাপনায় : গভর্নিং বডি।
শিক্ষার্থী : ৫০০ জনের অধিক।
উচ্চ মাধ্যমিক : বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা।
কলেজের কোড : ১০৪৩ (ঢাকা বোর্ড) ৬৬৩৩ (জাতীয় বিশ্ববিদ্যালয়)।
অবস্থান : ২০৩/১, কলেজ রোড নং-০৮, তিলপাপাড়া, খিলগাঁও, ঢাকা।
EIIN : ১০৮৩৮৬।
শিক্ষাঙ্গন : শহরে।
স্বীকৃতি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
অধিভুক্তি : জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
শিক্ষকমন্ডলী : ৩৪ জন।
কলেজের কার্যক্রম : সকাল ৯:০০ ঘটিকা- বিকাল ৩:০০ ঘটিকা।
ক্যাম্পাস : ১টি (স্থায়ী)।
ক্রীড়া : ক্রিকেট, ফুটবল, ব্যাটমিন্টন, ভলিবল, দাবা, টেবিল টেনিস,ক্যারাম বোর্ড।
ক্লাব : বিতর্ক প্রতিযোগিতা ক্লাব, ইংলিশ লেংগুইস ক্লাব।
প্রতিষ্ঠার সময় কলেজটিতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি ছিল। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএস (পাস) কোর্স চালু করা হয়েছে। বিভিন্ন বিষয়ে স্নাতক(সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণি শিক্ষা কার্যক্রম চালু প্রক্রিয়াধীন রয়েছে।
